goodnews

বিকাশে প্রতারণার পথ বন্ধ হয়ে গেল

নিজস্ব প্রতিবেদক:

উপহারের লোভ দেখিয়ে কিংবা নানা কৌশলে বিকাশ গ্রাহকের পিন নাম্বার জেনে নিয়ে টাকা হাতিয়ে নিতেন প্রতারকেরা। তবে এবার বিকাশ এমন এক পরিবর্তন এনেছে, যাতে প্রতারণার পথ অনেকটাই বন্ধ হয়ে গেল।

এর পেছনে অনুঘটকের কাজ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি নিজেই সোশ্যাল সাইটে এই সুখবরটি জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকালে মাহবুব কবির মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। ধন্যবাদ bKash কর্তৃপক্ষকে। তারা মাল্টি ডিভাইস লগইন বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ একটি অ্যাকাউন্ট থেকেই আপনি এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নম্বর দিয়েও আর অন্য ডিভাইস থেকে অ্যাকাউন্ট চালাতে পারবেন না।'

'প্রতাকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না। আপাতত বন্ধ হয়ে গেল প্রতারকদের রাস্তা। সামান্য চেষ্টা করেছিলাম। বিকাশ গ্রাহকদের কল্যাণে কাজ করে যাচ্ছে, তা প্রমাণিত হল। সন্মান দিয়েছেন অংসখ্য গ্রাহকদের। এজন্যই বলেছিলাম, আমরা পারি না এমন কিছু নেই। রক্ষা পেল গ্রাহকদের কষ্টার্জিত অর্থ প্রতারকদের কবল থেকে। এখন কিন্তু আপনার পালা। অ্যাকাউন্টসহ মোবাইল আবার কারো হাতে দিয়ে দিয়েন না।'

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা