goodnews

করোনাযুদ্ধে জয়ী ফরিদপুরের ৩৫ পুলিশ প্লাজমা দিতে ঢাকায় গেলেন

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: এখন পর্যন্ত ফরিদপুর জেলা পুলিশের ৩১২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দুই সদস্য এই ভাইরাসে মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৭৪ জন। সুস্থ হওয়া ৩৫ সদস্যকে বুধবার ঢাকায় পাঠানো হয়েছে প্লাজমা ডোনেট করতে।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ লাইনস হলরুমে করোনা জয়ী এই পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ।

দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দেওয়ার পর জেলা পুলিশ সদস্যরা শুধু মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক কার্যক্রমই পরিচালনা করেননি, তারা করোনা আক্রান্তদের খাদ্য সহায়তা, হাসপাতালে পৌঁছে দেওয়া, মরদেহ দাফন ও সৎকারসহ নানাবিধ মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘দেশে করোনাযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুর পুলিশ জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। যে কারণে আমাদের আক্রান্তের হার বেশি। আমরা এই দুর্যোগের সময়ে মানুষের পাশে মানবিক হয়ে কাজ করতে চাই। এজন্যই করোনাজয়ী ৩৫ পুলিশ সদস্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত অন্য রোগীদের সুস্থ করতে প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা