goodnews

৯৬ বছর বয়সে স্নাতক!

আন্তর্জাতিক ডেস্ক :

৯৬ বছর বয়সে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ইতালির নাগরিক গুইসেপ্পে পাতের্নো।

সম্প্রতি দেশটির পালের্মো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ইতিহাস ও দর্শন নিয়ে পড়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন পাতের্নো।

তার ২০ বছর বয়সী সহপাঠীরা তার এই সাফল্যে গর্ব বোধ করছেন। সকলে স্টেজে উঠে করতালি দিয়ে অভিবাদন জানান ৯৬ বছর বয়সী এই স্নাতককে। সূত্র: রয়টার্স

জীবনে তার স্বপ্ন ছিলো গ্রাজুয়েট হবার। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এর আগেই চাকরি শুরু করতে হয়েছিল তাকে।

এর ফলে সময়মতো গ্রাজুয়েশন আর করে ওঠা হয়নি তার। কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে প্রমাণ করলেন, মানুষ চাইলেই পারে।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ভেবে নিয়েছিলাম আমাকে গ্র্যাজুয়েট হতেই হবে। শিক্ষা একমাত্র বিষয়, যা মৃত্যুতেও আমার সঙ্গেই যাবে।’

পাতের্নো চাকরি করতেন ইতালির রেল ডিপার্টমেন্টে। জীবনের নানা চাপে পড়ে গ্র্যাজুয়েশন করা হয়নি। মাঝপথে ছাড়তে হয়েছিল পড়াশোনা। কিন্তু সারাজীবন বই নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। শেষ পর্যন্ত ৯০ বছর বয়সে শুরু করেন ডিগ্রির পড়াশোনা। ২০১৭ সালে কলেজে ভর্তি হন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি লজ্জা বা ভয় পাইনি। ক্লাসে ২০ বছর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আমি অবশ্যই বেমানান। কিন্তু আমার ছোট্ট সহপাঠীরা কখনো আমায় বুঝতে দেয়নি যে, আমি বেমানান। তাই আজ আমি স্বপ্ন সত্যি করতে পেরেছি।’

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা