সাদিয়া সুলতানা
ফিচার

চিকিৎসক হতে চেয়েছিল সাদিয়া

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া: কঠোর অধ্যাবসায় আর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে স্বপ্ন জয় করেছে সাদিয়া সুলতানা। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হাওয়ার। সেই স্বপ্নের দারপ্রান্তে পৌঁছে গেছে অদম্য এই শিক্ষার্থী। সম্প্রতি দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। ফলাফলে মোছা. সাদিয়া সুলতানা মেধাতালিকায় ১ হাজার ২৭৬ স্থান করে নেয়। কক্সবাজার মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে এই শিক্ষার্থী।

আরও পড়ুন: ঝড়ে গাছ ভেঙে ঘরচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

জানা যায়, কুষ্টিয়ার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. ছাইদুর রহমানের মেয়ে মোছা. সাদিয়া সুলতানা। কৃতি এই শিক্ষার্থী ছোট থেকেই তার মেধার স্বাক্ষর রেখেছেন। সে ২০১৩ সালে স্থানীয় দারুস সালাম একাডেমি থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

একই ধারাবাহিকতায় ২০১৬ সালে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের পুনরাবৃত্তি ঘটায়।
সাদিয়া সুলতানা ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ উত্তীর্ণ হয়। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

সাদিয়ার বাবা মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. ছাইদুর রহমান মেয়ের এমন কৃতিত্বে উচ্ছসিত। তিনি বলেন, ছোটবেলা থেকেই মেয়ে সাদিয়া লেখাপড়ায় অনেক মনোযোগী। পড়াশোনার বাইরে সে কিছু চিন্তায় করতে পারে না। ছোট থেকেই সাদিয়ার ইচ্ছে ছিল চিকিৎসক হাওয়া। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

তিনি আরও বলেন, তার কৃতিত্বে আমরা সবাই গর্বিত। আশা করি ভবিষ্যতে তার এই সাফল্য ধরে রাখবে।

আরও পড়ুন: ঘরের মাঠে ড্র, সেমিতে লিভারপুল

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। ফলাফলে এবছর ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এদের মধ্যে মেয়ে উন্নীত হয়েছেন ৪৪ হাজার ৫০৪ জন এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা