মানবিক চিকিৎসক হতে চান নাফিজ
ফিচার

মানবিক চিকিৎসক হতে চান নাফিজ

কুষ্টিয়া প্রতিনিধি: দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খন্দকবাড়িয়া মহল্লার অদম্য মেধাবী নাফিজ বিন মুক্তাদির।

আরও পড়ুন: চলতি বছরেই উন্মুক্ত হবে পদ্মা সেতু

জানা যায়, খন্দকবাড়িয়া মহল্লার শিক্ষক দম্পতি এম মুক্তাদির আহমেদ ও মোছা.নাজমা খাতুনের বড় ছেলে নাফিজ বিন মুক্তাদির। নাফিজ ছোটবেলা থেকেই মেধামী। সে ২০১৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ি কুসুমকলী কিন্ডারগার্টেন থেকে পিএসসি পরীক্ষার জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১৬ সালে চট্টগ্রামের ফটিকছড়ি করনেশন সরকারী উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতেও জিপিএ-৫ পায় নাফিজ। একই বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় পিজিএ-পাঁচ পেয়ে উত্তীর্ণ হয় অদম্য এই মেধাবী।

২০২১ সালেও নাফিজ ঢাকা সিটি কলেজ থেকে গোল্ডেন জিপিএ- ৫ পাওয়ার কৃতিত্ব দেখান ।

নাফিজ বিন মুক্তাদির বলেন, এই প্রচেষ্টার পেছনে আমার পরিবার, শিক্ষক-শিক্ষিকার সহযোগিতা ও অবদান রয়েছে। তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি।

নাফিজ আরও বলেন, পড়াশোনা শেষ করে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। সর্বোপরি আমি একজন মানবিক চিকিৎসক হতে চাই।

নাফিজের বাবা মুক্তাদির আহমেদ বলেন, ছোট থেকেই নাফিজ পড়াশোনায় বেশ মনোযোগী ছিল। যার কারণে তার এই কষ্ট সার্থক হয়েছে। আমি প্রত্যাশা করি তার স্বপ্ন পূরণ হোক। সে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করুক।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ এপ্রিল) দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। ফলাফলে ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এদের মধ্যে মেয়ে উন্নীত হয়েছেন ৪৪ হাজার ৫০৪ জন এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা