ফিচার
নীলফামারীতে কৃষি কাজে 

পুরুষের সমান কাজ করেও মজুরি কম নারীদের

আমিরুল হক, নীলফামারী: কৃষি প্রধান জেলা উত্তরাঞ্চলের নীলফামারী। বৃটিশ আমলে নীলচাষে সমৃদ্ধ ছিল এ অঞ্চল। এই নীলচাষকে কেন্দ্র করে জেলা নামকরণ নীলফামারী। সে সময় থেকে পুরুষের পাশাপাশি নারীরাও কৃষি কাজে সমানতালে অংশ গ্রহণ করে আসছে।

বীজ রোপণ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত তারা সব কাজেই করে। কিন্তু পুরুষর তুলনায় নারীদের দেয়া হয় কম মজুরি। সমান কাজ করেও নারী শ্রমিকরা পান কম মজুরি। যেখানে পুরুষ ৩০০ টাকা মজুরি পেলে নারী শ্রমিক পায় ২০০ টাকা।

সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার সদর উপজেলার কুন্দপুকুর, ইটখোলা, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, জলঢাকা উপজেলার মীরগঞ্জ, কৈমারি, শৌলামারির ও কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলের মাঠে নারী কৃষি শ্রমিকরা কাজ করছে।

এদের অধিকাংশ পরিত্যক্তা, বিধবা ও অসচ্ছল পরিবারের নারীরাই নিজের ও সন্তানের মুখে খাবার তুলে দেয়া, চিকিৎসা ও পড়াশোনার খরচের যোগাতে কাজ করছেন। শ্রম বিক্রি করতে গেলে অভাবী এসব নারীদের ন্যায্য মজুরি না দিয়ে, স্বল্প মজুরিতেই কাজ করিয়ে নিচ্ছেন ভূমালিকরা। পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও বাড়ছে না তাদের মজুরি। ফলে বঞ্চিত হচ্ছেন এসব শ্রমজীবি নারীরা।

আরও পড়ুন: আসছে দোতলা ট্রেন

সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষি শ্রমিক শেফালী রানী (৪০) স্কুলপড়ুয়া দুই ছেলের মা। বড় ছেলের বয়স ৫ বছর আর ছোট ছেলের বয়স যখন দেড় বছর তখনেই স্বামী ছেড়ে চলে গেছে। বিয়ে করেছে আরেক মহিলাকে। পুরো সংসারের হাল তার কাঁধেই। কোন উপায় না পেয়ে ক্ষেতে দিনমজুরের কাজ করে সংসার চালানোর সিদ্ধান্ত নেন তিনি।

শেফালী রানী জানান, সকাল সাড়ে ৮টায় মাঠে চলে আসি। বেলা ৪টা পর্যন্ত আলু ক্ষেতে কাজ করি। মজুরি পাই ২০০ টাকা। পুরুষের সাথে একই জমিতে সমান কাজ করি। মজুরির বেলায় কম পাই। কিন্তু কিছু বলি না। সব নারী কম মজুরি পায়। কাজের সুযোগ পাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার।

আরও পড়ুন: প্রিয়জনকে জড়িয়ে ধরার উপকারিতা

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ভূমালিক মো. ফিরোজ সরকার বলেন, পুরুষ কৃষি শ্রমিকের তুলনায় নারী শ্রমিক সস্তা। তাছাড়া পুরুষ শ্রমিকরা বিশেষ করে ধান কাটার সময় বেশি মজুরির লোভে দক্ষিনাঞ্চলে চলে যায়। ফসল ঘরে তোলার সময় এদের সহজে পাওয়াও যায় না। কিন্তু নারী কৃষি শ্রমিকরা তো বাহিরে যেতে পারে না। তাই নারীদের দিয়েই কাজ করাতে হচ্ছে।

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, নারী শ্রমিকরা কৃষি কাজে পারদর্শী হয়ে উঠলেও এখনো তারা কম মজুরি পাচ্ছেন। অথচ নারী-পুরুষ সবাই সমান। নারী হিসেবে তাদের কম মজুরি দেওয়া এটা ঠিক নয়। যাতে কোনো নারী শ্রমিক মজুরি অধিকার থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা