ফিচার

মাচায় ঝুলছে অসময়ের হলুদ তরমুজ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: অসময়ে ব্যতিক্রমী মালচীন পদ্ধতিতে তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের এক সংবাদকর্মীসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। তরুণ এই কৃষকদের সফলতায় অন্যরাও তরমুজ চাষে অনুপ্রাণিত হচ্ছেন।

তাদের সাফল্যে আশাবাদী কৃষি বিভাগ বলছে, উদ্যমী কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য পেয়ে লাভবান হলে জেলায় অসময়ে তরমুজ চাষে বিপ্লব ঘটবে।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ে ২০ থেকে ২৫ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হয়ে থাকে। সাধারণত গ্রীষ্মকালে মাঠ থেকে তরমুজ সংগ্রহ করে কৃষকরা। তবে অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের সংবাদকর্মী আল মামুন চৌধুরী। চলতি বর্ষা মৌসুমে এক একর জমিতে ব্ল্যাকবেবি ও গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ করেছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, সবুজ কচি লতাপাতার মাঝে মাচায় ঝুলছে হলুদ রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। দেখতে যেন হলুদের সমারোহ।

সাংবাদিক আল মামুন চৌধুরী জানান, চলতি বর্ষা মৌসুমে ব্ল্যাকবেবি ও গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ করতে তার খরচ হয়েছে ৯০ হাজার টাকা। ফলন ভালো হয়েছে। প্রতিটি তরমুজের ওজন হয়েছে আড়াই থেকে ৩ কেজি। কিছুদিন পরে তরমুজের ওজন ৪ থেকে ৫ কেজি হলে বাজারে বিক্রি করবেন তিনি।

আল মামুন আরও জানান, ব্ল্যাকবেবি ও গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ খেতে খুব রসালো ও সুস্বাদু। তরমুজ বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি।

শুধু আল মামুনই নয়, স্থানীয় অনেক তরুণ যুবক অসময়ে তরমুজ চাষে ঝুঁকছেন। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ছাত্র শাহীন আলম ও তার চাচাতো ভাই মানিক মিলে ২০ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। উপজেলার কামারপুকুর গ্রামে তাদের জমিতেও শোভা পাচ্ছে হলুদ রঙের তরমুজ। তরমুজ বিক্রি করে তারাও লাভের আশা করছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম বলেন, ‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেকার সময় কাটায় ইউটিউব দেখে ভাইকে সঙ্গে নিয়ে তরমুজ চাষ করেছি।’

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আবু তাহের জানান, এবার জেলার হরিপুর উপজেলায় প্রায় এক হেক্টর জমিতে অসময়ের তরমুজ চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। ভালো দাম পেলে অসময়ে তরমুজ চাষে বিপ্লব ঘটবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছে।

সান নিউজ/কেএমএল/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা