ফিচার

মাঠজুড়ে সোনারঙ ধান

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আউশ ধান কাটা-মাড়াই শুরু হবে। ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলতে প্রস্তুত কৃষক।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়ন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে কৃষকের ফলানো সোনারঙ ধানের ছড়াছড়ি। আমন ধানের চনমনে গন্ধে মাতোয়ারা কৃষক। দিগন্তজোড়া মাঠ সেজেছে সোনালি রঙে।

চলতি মৌসুমে উপজেলার সদর, এনায়েতপুর, রাইগাঁ, হাতুর, চাঁন্দাশ, খাজুর, উত্তরগ্রাম, ভীমপুর, চেরাগপুর ও সফাপুর এই ১০টি ইউনিয়নের ১৩ হাজার ৫২০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৭০ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বর্তমানে ধানের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় যার আনুমানিক বাজারমূল্য হবে প্রায় ১৮০ কোটি টাকা। তাই শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের কৃষক ফজলুর হক বলেন, ‘প্রকৃতিনির্ভর হওয়ায় আউশ ধান চাষে খরচ কম লাগে। এ বছর ধানের বাজার মূল্য ভালো। তাই ছয় বিঘা জমিতে আউশ লাগিয়েছি। ভালো ফলন পাবো বলে আশা করছি।’

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামছুল ওয়াদুদ জানান, এ জেলায় এবার প্রায় ৭০ হাজার ৭৩৫ হেক্টরের বেশি জমিতে আউশ ধানের চাষ হয়েছে। আউশ মৌসুমে এবার আবহাওয়া অনুকূলে ছিল। মৌসুমজুড়ে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে সঠিক সময়ে আউশ ধান রোপণ ও বপনের কাজ করেছেন কৃষকরা। সরকারিভাবে তাদের সহায়তা দেয়ায় আউশ ধানের ফলন খুব ভালো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা