ফিচার

ভাস্কর্যের রহস্য!

মুজিব রহমান

গেলো বার পদ্মায় একটি কাঠের তৈরি প্রণামরত-নারী ভাস্কর্য পাওয়া গেলে তা রাখা হয় বিক্রমপুর জাদুঘরে। কিন্তু ভাস্কর্যটা কী উদ্দেশ্যে তৈরি তা বিস্তারিত জানা যাচ্ছিলো না। ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের পাঠচক্রের সদস্য নিলীমা দাশ বিভিন্ন উৎস থেকে খবর নিয়ে জানান-

মৃত ব্যক্তির শ্রাদ্ধের অনুষঙ্গ হিসেবে এগারোটি কাজ করা হয়। অন্ন দান, ষোড়ষ, ভোজ্য, বিভিন্ন দান, তীর্থক্ষেত্র গয়া, কাশিতে জল দান ইত্যাদি।

প্রতিটি সনাতন পরিবার এগারোটি কাজ করতে না পারলেও অবশ্যই অন্তত দুটি কাজ করবেন। অন্নজল দান ও ষোড়শ শ্রাদ্ধের আবশ্যকীয় ষোল উপকরণ যোগাড় করবেন। বৃষোৎসর্গ শ্রাদ্ধে এই ভাস্কর্যও এই শ্রাদ্ধের একটি উপকরণ।

বেল গাছ বা ডুমুর গাছ দিয়ে এই ভাস্কর্য তৈরি করা হয়। বৃষ মানে ষাড়। অনেক আগে সম্ভ্রান্ত পরিবার মা-বাবার শ্রাদ্ধে ষাড় করতো। জমিদার পরিবারগুলো শ্রাদ্ধে রূপার বা স্বর্ণের দানসগার করতো। এরূপ শ্রাদ্ধে সেই বৃটিশ আমলেও লক্ষাধিক টাকা ব্যয় হয়ে যেতো। হিন্দু রীতিতে শ্রাদ্ধে বেশ খরচ হয়। স্বর্ণের বরণাঙ্গুরীয় থেকে লোহার ত্রিশূল পর্যন্ত বহু ধরনের উপহার দেয়া হয় এই বৃষোৎসর্গ করতে হয়।

আঞ্চলিক ভাষায় বৃষ শব্দকে বেশ্য বলা হয়। এই ভাস্কর্যটিকে বলে বেশ্য। এই বৃষোৎসর্গ শেষ হলে ভাস্কর্যটি জলাশয়ে ভাসিয়ে দেয়া হয়। শ্রাদ্ধ শেষে ভাসিয়ে দেয়া এমনই একটি বেশ্য হলো এই কাঠের ভাস্কর্য।

ভাস্কর্যটি বিক্রমপুর জাদুঘরে স্থাপন করা হয়েছে। কেউ জাদুঘরে প্রবেশ করলেই ভাস্কর্যটি তাকে স্বাগত জানাবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা