ফিচার

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কালো তিতির

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বিরল প্রজাতির পাখি কালো তিতির। দেখতে অনেকটা মুরগির মতো। দেশের যত্রতত্র দেখা যাওয়ার নজির নেই। বছর ত্রিশেক আগেও ঢাকা-চট্টগ্রাম বিভাগের পাতাঝরা বনে দেখা যেত। বর্তমানে একমাত্র পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অল্প কিছু স্থানে দেখা যায়।

দু-চারটি পাখি যদিও নজরে পড়ে তা আবার শিকারিদের টার্গেটে পরিণত হয়। ফলে এ প্রজাতি খুব দ্রুতই দেশ থেকে হারিয়ে যাচ্ছে। প্রজাতিটির সংরক্ষণের ব্যবস্থা না নিলে এক দশকের মধ্যেই কালো তিতির বিলুপ্ত হয়ে যাবে।

বাংলাদেশ ছাড়াও উত্তর ভারত, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল, পাঞ্জাব, শ্রীলঙ্কা, ভুটান, পূর্ব তুরস্ক এবং পূর্ব আফগানিস্তানে এদের বিচরণ রয়েছে। এরা বিশ্বে বিপন্মুক্ত হলেও বাংলাদেশে মহাবিপন্নের তালিকায় রয়েছে। যার ফলে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত হয়েছে।

কালো তিতির পাখি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী চা বাগান এলাকায় বিচরণ করে। এরা একাকি কিংবা জোড়ায় জোরে থাকে। ভোরে এবং গোধূলিলগ্নে শিকারে বের হওয়ার সময় এরা তীক্ষ্ণ স্বরে ডাকে। পুরুষ পাখি প্রজনন মৌসুমে গলাটান করে উচ্চস্বরে চেঁচায়। এ পাখি বেশ উড়তেও পারে। তবে হেঁটে বা দৌড়েই অভ্যস্ত বেশি।

এরা লম্বায় ৩৪ সেন্টিমিটার হয়। ওজন ৪৩০ গ্রাম। পুরুষ পাখির পিঠ ঘন-কালোর ওপর সাদা ও মেটে তিলা দাগ। মাথায় কালোর ওপর সাদা তিলা। মুখ কুচকুচে কালো। গাল সাদা, গলাবন্ধ লালচে। দেহ কুচকুচে কালো।

অপরদিকে স্ত্রী পাখির পিঠ ফিকে ও বাদামি। ঘাড়ের নিচের অংশ লালচে। কান-ঢাকনি হালকা পীত রঙের। দেহের রয়েছে সাদাকালো ডোরার উপস্থিতি। লেজের তলা তামাটে। উভয়েরই ঠোঁট কালো। চোখ বাদামি। অপ্রাপ্তবয়স্কের বর্ণ স্ত্রী পাখির মতো। ওদের কালো বুকে সাদা তিলা দেখা যায়।

প্রধান খাবার শস্যদানা, কচিপাতা, পোকামাকড় ও ফল। প্রজনন মৌসুম মার্চ থেকে অক্টোবর। লম্বা ঘাসের ঝোপে, আখ খেতে অথবা মাটির গর্তে ঘাস বিছিয়ে বাসা বানায়। ডিম পাড়ে ৬-৯টি। স্ত্রী পাখি নিজেই ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় লাগে ১৮-২০ দিন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা