ফিচার

৪৮ নয় ১৮!

বিনোদন ডেস্ক: ‘চল ছাইয়া ছাইয়া...’ গানের সঙ্গে চলন্ত ট্রেনের ওপর নাচ- মুগ্ধ দর্শকের ভুলে যাওয়ার কথা নয়। তিনি আর কেউ নন, বলিউডের জনপ্রিয় মডেল, অভিনেত্রী মালাইকা আরোরা। তার আরো একটি পরিচয় তিনি আইটেম গার্ল-কন্যা। কন্যা না বলে নারী বলাটাই সমীচীন।

কেননা আর মাস তিনেক পরেই পা দেবেন ৪৮ বছর বয়সে। তবে বয়স যাই হোক না কেন, মালাইকার ছবি দেখে বোঝার উপায় নেই। এখনও তিনি ১৮ বছরের ঊর্বশী! কোমর দোলালে যে কোনো পুরুষ দু’বার তাকাতে বাধ্য।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তার ছবিতে নজর আটকে যায় নেটিজেনদের। আজকের ফটো ফিচার সাজানো হয়েছে মোহময়ী মালাইকাকে নিয়ে।

মালাইকাকে দেখে কেউ বলবে না যে- তার বয়স ৪৮ ছুঁইছুঁই। যৌবন ধরে রাখার রহস্য তিনি কি রেখার কাছ থেকে জেনে নিয়েছেন? এও আরেক রহস্য বটে!

বোল্ড ছবিতে মোহময়ী মালাইকা। আইটেম গানে এই বয়সেও তার ধারেকাছে কেউ নেই ।


সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজের আকর্ষণীয় ছবি পোস্ট করেন মালাইকা।


বর্তমানে সিনেমার পরিবর্তে টেলিভিশনে রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত সময় কাটছে মালাইকার।

২০১৭ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা। সে বছরই প্রেমের সম্পর্কে জড়ান বয়সে অনেকটা ছোট অর্জুন কাপুরের সঙ্গে। অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মালাইকা। তবে সম্পর্কে বয়স কোনো বাধা হয় না বলেই মনে করেন তিনি।
শরীর ফিট রাখতে জিমে যাওয়ার পাশাপাশি বাসায় নিয়মিত ইয়োগা করেন মালাইকা। তিনি ইয়োগা প্রশিক্ষক হিসেবেও জনপ্রিয়।


ইনস্টাগ্রামে মালাইকার ফলোয়ার সংখ্যা ১২.৭ মিলিয়ন। ভাবা যায়!

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা