ফিচার

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি

এসআর শফিক স্বপন, মাদারীপুর  

চলতি বছর মাদারীপুরের শিবচরের পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। বাদামের ফলন ভাল হওয়ায় কৃষকদের মনে জাগিয়েছে নতুন আশার আলো। ক্ষেত থেকে বাদাম উত্তোলন, রোদে শুকানোসহ বাদাম সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষক পুরুষ ও নারীরা। উৎপাদন ভালো হওয়ায় ন্যায্যমূল্য পাওয়ার প্রত্যাশায় রয়েছেন কৃষকরা।

পদ্মার চরের উর্বর বেলে মাটি ও পলি মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করেই এখানে ভালো ফলন পাওয়া যায়। শুধু নিয়মিত আগাছা পরিষ্কার ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে কৃষকরা কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। গত বছর প্রচুর বৃষ্টিপাত ও আগাম বর্ষায় বাদামের ব্যাপক ক্ষতি হয়েছিল। এ বছর ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী কৃষকরা।

পদ্মার চরের চর জানাযাত এলাকার কৃষক হামিদ খা জানান, আমাদের পদ্মার চরের বাদামের অনেক স্বাদ, আকার ও গুণগত মান অন্যান্য এলাকার তুলনায় ভালো। বর্তমানে মাঠ থেকে বাদাম উত্তোলন প্রায় শেষ পর্যায়ে। পদ্মার চরে বাদাম উত্তোলন শেষে কৃষক ও কৃষাণীরা মাঠেই গাছের শিকড় থেকে বাদাম আলাদা করে রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। আমিন উদ্দন নামের বাদাম চাষী জানান, এবছর বাজারে দাম ভাল থাকায় আগেভাগে অনেক কৃষক বিক্রিও করছেন। স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় চরাঞ্চলের বাদামের ব্যাপক চাহিদা রয়েছে।

শিবচর কৃষি সম্প্রসারণ সূত্রে জানাজায়, চলতি অর্থবছরে শিবচর উপজেলায় প্রায় ৬ শ ৯০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু চর জানাজাত ইউনিয়নেই ১ শ ২০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার উৎপাদন বেড়েছে এবং প্রতি হেক্টরে গড়ে প্রায় ২ হাজার ৩০০ কেজি বাদাম উৎপাদিত হয়েছে। বাজারে মণ প্রতি ৬-৮ হাজার টাকা দরে বাদাম বিক্রি হচ্ছে। চর জানাজাত ইউনিয়নের পাশাপাশি মাদবরেরচর, কাঁঠালবাড়ী, সন্ন্যাসীরচর, বন্দরখোলা, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী ও শিরুয়াইলসহ উপজেলার আরও কয়েকটি ইউনিয়নে ব্যাপকভাবে বাদামের চাষাবাদ হয়ে থাকে।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান জানান, কৃষকদের আগ্রহ, অনুকূল আবহাওয়া এবং চরাঞ্চলের উপযোগী মাটির কারণে প্রতিবছরই এ অঞ্চলে বাদাম চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা