ফ্যাশন

মেয়েদের জনপ্রিয় চুলের স্টাইল

লাইফস্টাইল ডেস্ক: হাজারও চুলের কাটিং-এর ভিড় থেকে চলুন দেখে আসি, বর্তমান সময়ের মেয়েদের কাছে জনপ্রিয় ও ট্রেন্ডি কিছু চুলের স্টাইল। আপনার মুখায়বের সাথে কোন ধরণের চুলের ডিজাইন মানানসই সেটি বেছে নিয়ে হেয়ার স্টাইল-এ ফুটিয়ে তুলুন আপনার আইডেন্টিটি।

লম্বা চুলের বাঙালিয়ানা:

আটপৌরে বাঙালি নারী মানেই দীঘল কালো চুল। জীবনানন্দ দাস-এর ভাষায়- “চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা”।
লম্বা চুলের ধাঁচেও এখন কিছুটা পরিবর্তন এসেছে। চুলের সিঁথির পরিবর্তন করেই লুক-এ পরিবর্তন নিয়ে আসা যায় সহজেই। মাঝে সিঁথির ক্লাসিক লুক আজকাল একটু কমই দেখা যায়। কাঁধ পর্যন্ত চুল রেখে এক পাশে সিঁথি করার এক্সপেরিমেন্ট-ই এখন সত্যিই ট্রেন্ডি। যাদের চুল একটু ঘন, তারা চুলগুলো একটু ফুলিয়ে নিয়ে পেছনের দিকে টেনে হেয়ার ক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন সহজেই। আর যারা টিনএজার, তারা হেয়ার ব্যান্ড ব্যবহার করে পনিটেইল-ও করতে পারেন।

লম্বা চুলের লেন্থ-এ ভিন্নতা নিয়ে আসতে পারেন লেয়ার কাটিং-এর মাধ্যমেও। আপনার পছন্দ এবং স্টাইল অনুযায়ী লেয়ার, ব্যাংস, ভলিউম লেয়ার, স্টেপ-এর সাথে পছন্দসই চুল কালার করে নিয়ে আসুন আপনার নিজস্বতা।

ছোট ছাঁচের বব কাট হেয়ার স্টাইল:
বব কাট মানেই শত রকমের এক্সপেরিমেন্ট। মুখের শেপ-এর সাথে মানিয়ে নিয়ে আপনিও ট্রাই করতে পারেন বিভিন্ন ধরণের বব কাট। বিশেষ করে যারা ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজ থেকে জেনিফার অ্যানিস্টন অভিনীত র‍্যাচেল চরিত্রটির ভক্ত। এক্ষেত্রে একটু গোলগাল মুখের মেয়েদের জন্য এ-লাইন বব কাট (যা র‍্যাচেল কাট নামেও পরিচিত) হতে পারে পারফেক্ট। এ-লাইন বব কাটের জন্য সামনের দিকে প্রায় থুতনি পর্যন্ত চুল রেখে পেছনের দিকে কিছুটা ছোট করে চুল কাটতে হবে। আউটলুক অনুযায়ী কখনো মাঝ বরাবর আবার কখনো একটু পাশে সিঁথি করে আনতে পারেন ভিন্নতা।


এ-লাইন বব কাটের বাইরে, সামনের দিকের চুলগুলো প্রায় কাঁধ পর্যন্ত লম্বা রেখে পেছনের চুলগুলো বেশ খানিকটা ছোট করেও বাজ কাটও ট্রাই করতে পারেন। যেহেতু সামনের দিকের চুলগুলো তুলনামূলকভাবে বড় থাকে, তাই একটু ব্যাংস করে হেয়ার স্টাইলে আনতে পারেন নিজস্বতা।

যারা খুব বেশি এক্সপেরিমেন্ট-এর ঝুঁকি নিতে চাইছেন না, তারা শোল্ডার লেন্থ বব কাট অর্থাৎ কাঁধ পর্যন্ত সমান করে ছেঁটে নিতে পারেন। এক্ষেত্রে খুব বেশি লেয়ার ব্যবহার না করে, চুলগুলো একদম সোজা রাখাটাই ভালো। আর ভিন্নতা নিয়ে আসুন আপনার সিঁথি কোন পাশে করছেন তার উপর ভিত্তি করে। চাইলে আরও একটু ছোট করে থুতনি পর্যন্ত ছেঁটে নিয়ে চিন লেন্থ বব কাট হেয়ার স্টাইলও ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার মুখায়ব একটু লম্বাটে হয়ে থাকে।

শোল্ডার লেন্থ বব কাটের পর কাঁচি দিয়ে কিছুটা এলোমেলোভাবে কেটে ট্রাই করুন শ্যাগি বব। এক্ষেত্রে একটু সিম্পল হেয়ার কাটিং-এই আপনি বৈচিত্র্যতা আনতে পারেন হেয়ার ডিজাইন-এর উপর ভিত্তি করে। তবে খেয়াল রাখবেন, অবিন্যস্তভাবে ছাঁটতে গিয়ে কোথায় যেন খুব বেশি ছোট অথবা খুব বেশি বাঁকা না হয়ে যায়। শ্যাগি বব-এর জন্য চুলের ডিজাইন একটু ফুলিয়ে রাখতে পারলে সত্যিই সুন্দর লাগবে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা