ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ থেকে কুয়াশা বাড়তে থাকবে

নিজস্ব প্রতিবেদক: শীতের তীব্রতা না থাকলেও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত গ্রামাঞ্চল কুয়াশাচ্ছন্ন থাকছে। আজ থেকে কুয়াশা আরও বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন: ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়

ভারতের দিল্লি থেকে হারিয়ানা অঞ্চলে স্মরণকালের যে ভয়াবহ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে, তা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। রোববার (৩১ ডিসেম্বর) থেকে রাতের তাপমাত্রার কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আমেরিকান গ্লোবাল ফরকাস্ট সিস্টেম চিত্রে অবলোকন করা যাচ্ছে, ভারত থেকে বাংলাদেশের দিকে ঘন কুয়াশা অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টা পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নদী উপকূলবর্তী জেলাগুলোর ওপর হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢাকা পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আজ সবচেয়ে বেশি ঘনত্বের কুয়াশা পড়বে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে দেশের বেশির ভাগ জেলা কুয়াশামুক্ত ছিল। এ সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগের হাওর এলাকার জেলাগুলোর ওপরে সামান্য পরিমাণে কুয়াশার উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন: ২০২৩ সালে ১৪৩২ শ্রমিক নিহত

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, শনিবার রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

আজ মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন: দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

আবহাওয়াবিদরা আরও জানান, বাতাসে জলীয় বাষ্প থাকায় গত কিছুদিন ধরে দেশের অনেক জায়গায় কুয়াশাচ্ছন্ন থাকছে। এ অবস্থা কেটে গিয়ে জানুয়ারির শুরুতে দেশে শীতের তীব্রতা বাড়বে। বর্তমান তাপমাত্রা কমলেও রোদ থাকায় শীতের তীব্রতা কম রয়েছে।

শুক্রবার সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬ টায় ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা