ছবি: সংগৃহীত
পরিবেশ
ইতিহাসের এই দিনে 

ভূমিকম্পে ৮০ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ১৯০৮ সালের এই দিনে ইতালির দক্ষিণাঞ্চলে প্রলয়ংকরী ভূমিকম্প আঘাত হানে। ২০ সেকেন্ড স্থায়ী ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে অন্তত ৮০ হাজার মানুষ প্রাণ হারান।

আরও পড়ুন: তাইওয়ানে ভূমিকম্প

ভোর ৫ টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মেসিনা প্রণালীর তলদেশে, যা সিসিলি দ্বীপকে ক্যালাব্রিয়া প্রদেশ থেকে আলাদা করে।

ভূমিকম্প পরবর্তী সুনামির ঢেউ ৪০ ফুট উচ্চতা নিয়ে নর্থ সিসিলি ও সাউথ ক্যালাব্রিয়ার উপকূলে আচড়ে পড়ে। দ্বিমুখী এ দুর্যোগে প্রাণ হারান ৮০ হাজার মানুষ।

পরে মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া অনেককে দেশটির অন্য শহরে বসতি স্থাপন করেন। কেউ কেউ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ভয়াবহ ভূমিকম্পের কারণে সমুদ্রতলের স্থানচ্যুতির ফলে সুনামি হয়েছে।

আরও পড়ুন: চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এর আগে ২০১৬ সালের ২৪ আগস্ট দেশটিতে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় কমপক্ষে ২৯৮ জন। সে ভূমিকম্পে প্রাচীন শহর অ্যামাট্রিস প্রায় বিধ্বস্ত হয়ে যায়। সেই সাথে ধ্বংস হয়ে যায় শত বছরের ঐতিহাসিক নিদর্শন।

এছাড়া ২০০৯ সালের ৬ এপ্রিল দেশটির লাকুইলায় ভূমিকম্পে ৩০৯ জনের মৃত্যু হয়। সূত্র: ব্রিটানিকা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা