ছবি: সংগৃহীত
পরিবেশ

দেশজুড়ে ফের বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু ইতিমধ্যে বিদায় নিয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’

শুক্রবার (২০ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ধারণা করা হচ্ছে, আগামীকাল পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার (২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ধীরে ধীরে কমছে তাপমাত্রা। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। গত কিছুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তেঁতুলিয়ায়।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে।

আরও পড়ুন: সবজির দাম চড়া

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২ দিন সারা দেশ বৃষ্টিহীন থাকার পাশাপাশি তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

আজ বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

উল্লেখ্য, প্রাকৃতিক নানা কারণে সমুদ্রের কোনো স্থানে কেন্দ্রাভিমুখী ঝোড়ো হাওয়ার অঞ্চল বা লঘুচাপ সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এ ঝোড়ো হাওয়ার অঞ্চলটি শক্তি সঞ্চয় করে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সুস্পষ্ট লঘুচাপ হচ্ছে ঘণ্টায় ৩১-৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়ার অঞ্চল। নিম্নচাপ একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪১-৫০ কিলোমিটারের মধ্যে।

আরও পড়ুন: দুর্গাপূজা ঐক্য সৃষ্টিতে ভূমিকা পালন করে

গভীর নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ ৫১-৬১ কিলোমিটারের মধ্যে থাকে। কোনো ঝোড়ো হাওয়ার অঞ্চলে বাতাসের গতিবেগ ৬২-৮৮ কিলোমিটারের মধ্যে হলে তাকে ঘূর্ণিঝড় বলা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা