ছবি-সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

আরও পড়ুন: ঢাকায় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ৮ টায় আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার ১৭৬ স্কোর।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ইরাকের বাগদাদ স্কোর ২২২। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় রয়েছে ভিয়েতনামের হ্যানয় স্কোর ১৭৬। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্কোর ১৬৮। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। পঞ্চম রয়েছে চীনের উহান স্কোর ১৬৬।

আরও পড়ুন: শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ রাজধানী ঢাকা ১৭৬ স্কোর নিয়ে দূষণমাত্রার তালিকায় ২য় অবস্থানে রয়েছে। অর্থাৎ এখানকার বায়ু মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬৫ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৫৭ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৫৪ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৫৩ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভারতের দিল্লি।

আইকিউএয়ারে সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১৫১-২০০ স্কোর।

২০১-৩০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ৩০১-৪০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: দেশে ৫ লাখ ফিটনেসহীন গাড়ি

বিশেষজ্ঞরা, ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ ও বিষণ্ণতার ঝুঁকি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা