ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর 

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

শুক্রবার (২০ অক্টোবর) সকালে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

দূষণ তালিকার শীর্ষে অবস্থান করা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৩২৫। অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ২১৫। অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: কাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

তৃতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৬৪। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

এ তালিকায় ঢাকার অবস্থান সপ্তম এবং দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫৫। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তেজ’

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু

সংস্থাটি বলছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ১৪ গুণ বেশি।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে থাকে।

আরও পড়ুন: ফল প্রকাশ হতে পারে ৩০ নভেম্বর

সংস্থাটির প্রতিবেদনে দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীকে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ঐ মাসে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: আজ মহাষষ্ঠী, শারদোৎসব শুরু

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ু দূষণের ৩ টি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ক্রমবর্ধমান বায়ুদূষণের ফলে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জন প্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা