পরিবেশ

দূষণের দায়ে ২ কারখানা বন্ধ

সান নিউজ ডেস্ক: পরিবেশ দূষণবিরোধী অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ জরিমানাসহ ২টি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর।

আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মোবাইল কোর্টের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানে ৯টি যানবাহন থেকে ২৬ হাজার ৫০০ টাকা ও ৫টি প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ‌্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার যৌথ উদ্যোগে মহানগরের চকবাজার, ডেমরা, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই কোর্টে দূষণের দায়ে ঢাকার ডেমরা এলাকার ২টি অ্যালুমিনিয়াম বার তৈরির কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়া যাত্রাবাড়ী এলাকার ৮টি যানবাহন থেকে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।।

এদিকে মহানগরের চকবাজারে বায়ু দূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

নারায়ণগঞ্জের ফতুল্লায় দূষণের দায়ে একটি স্টিল মিলকে ২ লাখ টাকা, একটি যানবাহন থেকে ৫ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা রেখে বায়ু দূষণের জন্যে একটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

পরিবেশ অধিদফতর জানায়, ঢাকার আশেপাশে দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা