ছবি : সংগৃহিত
পরিবেশ

সেনাবাহিনীর অভিযানে চোরাই কাঠ জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিভিন্ন স্হানে একাধিক অভিযান চালিয়ে ২৫০ ঘনফুট সেগুন, ও ৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন : ২৩ সাংবাদিকের গণপদত্যাগ

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব চোরাই জ্বালানি কাঠ জব্দ করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

গাড়িটানা বন বিভাগ সূত্রে, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে একটি সি টাইপ টহল মানিকছড়ি বাজারের পার্শ্বে ‘রমিজ স’ মিল’ সংলগ্নে পাচার করার উদ্দেশ্যে জমিয়ে রাখা ১২০ ঘনফুট সেগুন ও ১৮০ ঘনফুট আকাশমনি অবৈধ কাঠ জব্দ করেন।

এছাড়া মাঝ রাতে চোরাই পথে ফটিকছড়ির বিভিন্ন ইটভাটায় জ্বালানি হিসেবে পাচারকালে ৩টি জিপ ভর্তি গাড়িতে থাকা ৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

আরও পড়ুন : আরসা নেতাদের ধরিয়ে দিতে পোস্টার

শনিবার (২১ জানুয়ারি) সকালে এসব অবৈধ কাঠগুলো গাড়িটানা বন বিভাগে তা হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গাড়িটানা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী জানান, জব্দকৃত কাঠের স্থানীয় বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। জব্দ করা কাঠের বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা