ছবি-সংগৃহিত
পরিবেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দিনাজপুর প্রতিনিধি: প্রবহমান হিমেল হাওয়ার কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েছে উত্তরাঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। শীতের পাশাপাশি বেড়েছে রোগবালাইয়ের সংখ্যা। বিশেষ করে বেশি ঝুঁকিতে আছে বৃদ্ধরা ও শিশুরা।

দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৬ টায় দিনাজপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৮৬ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, আজ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়া রংপুরে ১২.৫, সৈয়দপুরে ১১.৬ রাজারহাটে ১২.০ ডিমলায় ১১.৫, নওগাঁয় ১২.০, চুয়াডাঙ্গায় ১২.৯, রাজশাহীতে ১২.৬, শ্রীমঙ্গলে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা