পরিবেশ

বরফে ঢেকে গেছে সাহারা মরুভূমি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ূ পরিবর্তনের ফলে অবিশ্বাস্যভাবে আফ্রিকার সাহারা মরুভূমি ঢেকে গেছে বরফে। এতে মরুর বুকে বরফ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম আলজেরিয়ার আইন সেফরা শহর থেকে স্থানীয় ফটোসাংবাদিক করিম বাউচেট্টার ক্যামেরায় ধরা হয়েছে সেই বরফের বিরল দৃশ্য।

প্রতিবেদনে আরও বলা হয়, এক সময় সর্বোচ্চ ৫৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাহারা মরুভূমিতে। অথচ চলতি সপ্তাহে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

জানা গেছে, আইন সেফরা শহরটি সাহারা প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ট থেকে এক হাজার ফুট উঁচুতে অবস্থিত শহরের চারপাশে রয়েছে এটলাস পর্বতমালা। এর আগেই সেখানে তুষারপাতের ঘটনা ঘটেছে।

৪২ বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার সেখানে তুষারপাতের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ১৯৭৯, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালেও সেখানে তুষারপাত হয়েছে।
বালিতে বরফ পড়ে সৃষ্টি হয়েছে নজরকাড়া প্যার্টান।

প্রসঙ্গত, উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থান। এই মরুভূমিতে তুষারপাত খুব বিরল। কারণ এখানকার বাতাসে সাধারণত পর্যাপ্ত পানি থাকে না। তবে রাতে মরুভূমির আবহাওয়া অনেক শীতল হয়ে যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা