পরিবেশ

থেমে থেমে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ আশপাশের জেলায় বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি হয়েছে। সারারাত থেমে থেমে এ বৃষ্টিপাত অব্যাহত ছিল। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও (৬ আগস্ট) একই আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বেশকিছু বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এসব বজ্রপাতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে, মূলত দেশের মধ্যাঞ্চলে টানা কয়েক দিন রোদের কারণে তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সে কারণে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামছে।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শুক্রবারও একই আবহাওয়া বজায় থাকবে। শনিবার থেকে ক্রমাগত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আগামী রোববার (৮ আগস্ট) থেকে অঝোর ধারার মতো বৃষ্টি নামবে। পরে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৫৭ মিলিমিটার। এ সময় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা