পরিবেশ

কমবে বৃষ্টি বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: গেল কয়েকদিনের চেয়ে শনিবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়তে পারে তাপমাত্রা। এছাড়া সমুদ্রবন্দরগুলো থেকেও সতর্ক সংকেত নামিয়ে নিতে বলো হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্ষাকাল চলছে তাই বলা যাবে না যে বৃষ্টি হবে না। যেকোনো সময়ে আকাশে মেঘ জমার পাশাপাশি বৃষ্টি হতে পারে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারাদেশে বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঢাকায় আজ অধিকাংশ সময় রোদের দেখা মিলতে পারে। তবে মাঝে মাঝে বৃষ্টির দেখাও পাওয়া যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সমানভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা পর্যন্ত) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১৪৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা