পরিবেশ

দু’দিনে ৩২ হাজার টন বর্জ্য অপসারণ 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার প্রথম দুই দিনে ঢাকার দুই সিটি করপোরেশন মিলে ৩২ হাজার মেট্রিক টনের বেশি পশুর বর্জ্য অপসারণ করেছে। এর মধ্যে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ১৫ হাজার ৭৩৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা বিকাল ৫টা পর্যন্ত সরিয়েছেন ১৬ হাজার ৫১৮ মেট্রিক টন বর্জ্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে এবার ঈদে মোট ১১ হাজার ৫০৮ জন কর্মী কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছেন বলে জানিয়েছেন এ সিটির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সব বর্জ্য অপসারণ করতে পেরেছি।

দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেও কোরবানির পশুর সব বর্জ্য সরিয়ে নেয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান।

তিনি বলেন, রাস্তা ও কোরবানির পশুর হাটের বর্জ্য সরাতে তাদের যানবাহনের মোট ৪ হাজার ৩৫৯টি ‘ট্রিপ’ দিতে হয়েছে।

এই সিটিতে প্রায় দশ হাজার কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিলেন বলে দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন জানান।

বুধবার কোরবানির ঈদের দুপুর থেকে ২৪ ঘণ্টার মধ্যে প্রথম দিনের পশুর বর্জ্য সাফ করে ফেলার লক্ষ্য ঠিক করেছিল ঢাকার দুই সিটি। বৃহস্পতিবার দুই সিটির পক্ষ থেকেই সেই লক্ষ্য পূরণ হওয়ার কথা জানানো হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা