পরিবেশ

পশুবর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কোরবানি ও কুরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বরের সই করা সোমবার (২০ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কুরবানি করুন। যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকুন ৷

পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালীন সময়ে মাস্ক ব্যবহার সহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন। সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিন।

জবাইকরা পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলুন। কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ/পাত্র ব্যবহার করুন। কোরবানির পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে সহায়তা করুন।

করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুরবানি করুন এবং কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করুন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা