পরিবেশ

ধরা পড়লো হাঁস খেকো অজগর 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মাটিটা এডভেঞ্চার পার্কে হাঁস খেকো সেই অজগর অবশেষে ধরা পড়েছে। সোমবার (১২ জুলাই) দুপুরে আবারো হাঁস খেতে এসে পার্ক কর্মীদের হাতে আটক হয়েছে ১২ ফুট দীর্ঘ বিশালাকৃতির অজগর সাপটি। পরে সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ ১ নং গেইটের উত্তর পাশে ‘মাটিটা এডভেঞ্চার’ পার্ক নামক বেসরকারি একটি পর্যটন কেন্দ্রের ভেতরে ছোট একটি হাঁস-মুরগির খামারও আছে। এই খামারের হাঁস দিন দিন কমে যাচ্ছিল। এর ফলে কোন বন্যপ্রাণী এসব হাঁসগুলো খেয়ে নিচ্ছে বলে ধারণা করলেও এতদিন কোন প্রাণী এগুলো খাচ্ছে তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে এদিনে সতর্ক দৃষ্টি রাখছিলেন পার্কের কর্মীরা।

এদিকে আগের মতোই সোমবার দুপুরে ওই খামারে আবারো হাঁস খেতে ঢুকে পড়ে ১২ ফুট দৈর্ঘ্যরে বিশালাকার অজগর সাপ। সাপটি হাঁস খাবার সময় মাটিটা এডভেঞ্চার পার্কের কর্মীরা অজগরটি দেখে দীর্ঘ সময়ের চেষ্টায় কৌশলে সেটি আটক করে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বিকেলেই বন বিভাগের একটি দল সাপটি তাদের জিম্মায় নিয়ে ভাটিয়ারীর পাহাড়ে অক্ষতবস্থায় অবমুক্ত করে দেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদ ঘটনা নিশ্চিত করে বলেন, ভাটিয়ারীতে মাটিটা পার্ক নামক একটি পর্যটন কেন্দ্রে রক্ষিত হাঁস-মুরগী খোয়াড়ে ঢুকে হাঁস খেতে দেখে পার্কের কর্মচারী ও স্থানীয় লোকজন সাপটি ধরে ফেলে। পরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সাপটি উদ্ধার করে বিকেলে পাশবর্তী ভাটিয়ারীর একটি পাহাড়ে সেটি অবমুক্ত করে দিয়েছেন।

ভাটিয়ারীর বাসিন্দা মোঃ ইকবাল হোসেন বলেন, এখানে পাহাড়ে প্রচুর অজগর আছে বলে আমাদের ধারণা। প্রায়ই খাদ্য সংকটে পাহাড় থেকে অজগরগুলো লোকালয়ে নেমে আসে। এভাবে এই ইউনিয়নের পূর্ব হাসনাবাদসহ বিভিন্ন গ্রামে প্রায়ই এরকম অজগর ধরা পড়ে। বিশেষ করে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কিছুদিন পরপরই এরকম অজগর ধরা পড়ে। পরে সেসব অজগর পুনরায় বনে অবমুক্ত করা হয়। সর্বশেষ এই অজগরও একইভাবে বন থেকে নেমে এসে ধরা পড়ল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা