পরিবেশ

বিশ্ব আবহাওয়া দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য দেশ প্রতি বছর আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে আসছে। এবার বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য ‘সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া।’

পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে প্রধান চালিকাশক্তি সমুদ্র। মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ প্রশমন, সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসসহ দৈনন্দিন আবহাওয়া পরিবর্তনে এর প্রভাব এবং আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সমুদ্রের প্রভাব বিবেচনায় নিয়ে এবারের প্রতিপাদ্যে সমুদ্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ২০২১-৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক হিসেবে ঘোষণা করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। বিশ্ব আবহাওয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন। এ অধিদফতরের সদর দফতরসহ গুরুত্ব অনুযায়ী দেশের বিভিন্ন শাখা অফিসগুলো দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

এ অধিদফতরের প্রধান কার্যালয়ে আবহাওয়া-সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্য চিত্র স্বাস্থ্যবিধি মেনে বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। আবহাওয়া অধিদফতরের মূল গেটসহ অফিস চত্বরে বিভিন্ন রকম আলোর মাধ্যমে সজ্জিত করা হবে। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করা হবে।

এ উপলক্ষে দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজার অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনগুলো জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সূত্র : আইএসপিআর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা