পরিবেশ

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকা থেকে নতুন প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির নাম রেড কোরাল কুকরি স্নেক বলে (Red Coral Kukri/ Oligodon kheriensis) বলে জানা গেছে।

ঝলইশালশিরি ইউনিয়নের ডাবরভাংগা নতুন হাট গ্রামের মো. সহিদুল ইসলাম একই সঙ্গে আরও ৬টি দেশীয় সাপ উদ্ধার করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক বোরহান বিশ্বাস রোমন সাপটি চট্টগ্রাম নিয়ে যান।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ বাজারের পাশে মাটি কাটার সময় প্রথমে সাপটি দেখা যায়। খবর পেয়ে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কাজে পারদর্শী স্থানীয় সহিদুল ইসলাম সেখান থেকে বিভিন্ন প্রজাতীর ছোটবড় সাতটি সাপ উদ্ধার করেন।

সাপগুলো হচ্ছে- একটি রেড কোরাল কুকরি (Red Coral Kukri/ Oligodon kheriensis), দুইটি দাঁড়াশ সাপ (Rat Snake), একটি গুইসাপ (Lizard), দুইটি হেলে (Buff Striped Keel Back), একটি কৃষ্ণ কালাচ (Black Krait)।

উজ্জ্বল কমলা ও লাল প্রবাল রঙয়ের রেড কোরাল কুকরি সাপটি মৃদু বিষধারী ও নিরীহ প্রজাতির। এটি দুর্লভ সাপগুলোর একটি। হিমালয়ের পাদদেশ দক্ষিণে ৫৫ আর পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকায় এই সাপ দেখা যায়।

১৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশে প্রথম সাপটি দেখা যায়। ৮২ বছর পর ২০১৯ সালে আবার উত্তর প্রদেশের খেরি জেলায় দেখা গিয়েছিল লাল প্রবাল সাপটি। এছাড়া নেপালের মহেন্দ্র নগর, চিতোয়ান ন্যাশনাল পার্ক, ভারতের নৈনিতাল, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এটি দেখা গিয়েছিল।

সাপ উদ্ধারকারী সহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত সাপের মধ্যে রেড কোরাল কুকরি সাপটি আগে দেখা যায়নি। মেশিন দিয়ে মাটি কাটার সময় সাপটি আঘাত পায়। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি বোরহান বিশ্বাস রোমন স্যারের কাছে হস্তান্তর করি। স্থানীয় মিজানুর রহমান, বাবুল ইসলাম, ইউসুফ আলী, রাসেলসহ কয়েকজন এই সাপ উদ্ধার ও অবমুক্ত করতে সহযোগিতা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক ও সাপ গবেষক বোরহান বিশ্বাস রোমন জানান, নতুন প্রজাতির সাপটি মারাত্মকভাবে আহত হয়েছে। সাপটি বর্তমানে রাজশাহীতে সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রাখা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা