পরিবেশ

ফসলি জমির মাটি ইটভাটায়, উর্বরতা হারাচ্ছে জমি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় মজুদ করার ধূম পড়েছে। এতে করে একদিকে জমির সমতল ভূমির উঁচূ-নিচু গর্ত সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ফসল ফলানোর জন্য জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। বিস্তৃর্ণ ফসলি জমির মাঝ খান থেকে এই কাজে অত্যাধুনিক ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটার কর্মযজ্ঞ চলছে অনবরত ।

এর ফলে যেই জমির উপরিভাগে ধান রোপিত হত সে জমি এখন বিশাল আকার গর্তে পরিণত হয়েছে। এতে করে ওই জমিগুলো উর্বরতা হারাচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে এসব ফসলি জমি। দেশের আইন অনুযায়ী ইটভাটার জন্য কৃষি জমি থেকে মাটি সংগ্রহ নিষিদ্ধ হলেও তার কোন তোয়াক্কা করছে না বেশীরভাগ ইটভাটার মালিকরা।

পরিবেশ অধিদফতর আইনলঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও বাস্তবে ফসলি জমি ধ্বংসের মহোৎসব হর হামাশায় চোখে পড়ছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় ১৮৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৮১টি ইটভাটা পরিবেশ আইন মেনে চললেও বাকি ভাটাগুলোর কোনটির ছাড়পত্র নেই। আবার কোনটি ইট পোড়ানো আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় পড়েছে।

জেলা সদর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগরসহ ৯টি উপজেলাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে এসব ভাটাগুলো। ভাটা মালিকরা নানা কৌশলে কৃষকদের কাজ থেকে প্রতি কানি উপরিভাগের এক ফুট মাটি ৩০/৩৫ হাজার টাকা ধরে কিনে নিচ্ছে। আবার কিছু কিছু ইট ভাটার মালিক ফসলি জমির মাঝখান দিয়ে সড়ক বানিয়ে ট্রাক্টর চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এতে ফসলি জমিগুলো এখন হুমকির মুখে। কেননা তারা ভাটামালিকদের বিভিন্ন পরোচনায় আকৃষ্ট হয়ে সোনালি ফসল ফলানো জমিগুলো থেকে মাটি বিক্রি করে থাকে। এ বিষয়ে কৃষক ছিদ্দিক মিয়া বলেন, জমিগুলোর মারাত্নক ক্ষতি হচ্ছে। বিশেষ করে জমির ফসলে লাল ছিটার সমস্যা হচ্ছে। এ ছাড়া ইট ভাটা থেকে নির্গত ধোঁয়ায় ফসল ছাড়াও বিভিন্ন ফলদ বৃক্ষের ক্ষতি হচ্ছে।

কৃষক কুদ্দুস ভূইয়া বলেন, কৃষকদের বাঁধা উপেক্ষা করে ইট ভাটার মালিকরা জমির উপর দিয়ে অবাধে মাটি নিচ্ছে। এতে করে ধুলা বালিতে আশপাশের শত শত একর ফসলি জমি ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় খাদ্য সংকট দেখা দিতে পারে।

জেলা কৃষি সম্প্রারণ অধিদফতরের উপ- পরিচালক রবিউল আলম মজুমদার বলেন, জমির টপসেল কেটে ফেলার কারনে জমি অনুবর্র হয়ে পড়ে। পাশাপাশি ভাটা থেকে নি:সৃত কার্বনের কারনে ফসল ও আশপাশে থাকা গাছপালারও ক্ষতি হয়।

জেলা পরিবেশ অধিদফতরের উপ- পরিচালক মো: নরুল আমিন বলেন, যেসব ইটভাটা নিষিদ্ধ এলাকায় রয়েছে সে ভাটাগুলো ভেঙ্গে দেয়ার পরিকল্পনা রয়েছে। খাবার উৎপাদনের জন্য কৃষি ভূমি দরকার। সেজন্য তা সংরক্ষণ করতে হবে। আর কৃষি সংরক্ষণ করতে পরিবেশ অধিদফতর কাজ করে যাচ্ছে। ২০২০ সালে পরিবেশ আইনে ৮৬ টি ইটভাটাকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা এবং কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ফেলার দায়ে গত এক মাসে ২১টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৭৭লক্ষ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।

সান নিউজ/ আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা