ছবি: সংগৃহীত
পরিবেশ

৪ বিভাগে তাপপ্রবাহ, বাড়বে অস্বস্তি 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

বুধবার (৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ বুধবার থেকে আগামী রোববার (৭ এপ্রিল) পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে এবং জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

তাই এসব এলাকায় তাপপ্রবাহের সতর্ক বার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, রোববার থেকে সিলেট অঞ্চলের বৃষ্টি দূর হতে পারে। আগামী ২/১ দিনের মধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এতে চলমান তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর ৪২ ডিগ্রি বা এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা