ফাইল ছবি
পরিবেশ

ঢাকাসহ ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকাসহ দেশের ৪ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

বুধবার (৩ এপ্রিল) ভোর ৫ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, আজ ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

উল্লেখ্য, বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিলে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন দেশের ৪৪টি স্টেশন থেকে আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২ এপ্রিল) এর মধ্যে ৩৩টি স্টেশনেই তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

তার আগের দিন সোমবার (১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলা ও ঈশ্বরদীতে। ঢাকায় ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকালের মতো আজও দেশের ৩ বিভাগে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এ পরিস্থিতিতে মানুষের অস্বস্তি বাড়তে পারে।

প্রতি মাসের শুরুতেই ওই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়ে থাকে আবহাওয়া অধিদফতর।

এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে ১-৩ দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ২/১ লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপের একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা