ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে আজ বিশ্বের ১২১টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। এ দিন ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ঈদের পর পুরান ঢাকায় চিরুনি অভিযান

বুধবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৪৪। বাতাসের এ মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

এ তালিকায় প্রথম অবস্থানে ছিল থাইল্যান্ডের চিয়াংমাই। শহরটির স্কোর ছিল ২১৯। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ভারতের নয়াদিল্লি ও নেপালের কাঠমান্ডু। নয়াদিল্লির স্কোর ১৮০ ও কাঠমান্ডুর স্কোর ১৭৭।

আরও পড়ুন: লরি উল্টে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২

গতকাল একই সময়ে বায়ুদূষণে বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকা অষ্টম অবস্থানে ছিল। স্কোর ছিল ১৫০। এ দিনও ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ছিল।

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আরও পড়ুন: ফিরতি টিকিট বিক্রি শুরু বুধবার

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ হলে তা ভালো বায়ু বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু এবং স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

আরও পড়ুন: ঈদ ঘিরে নাশকতার হুমকি নেই

দূষণ থেকে বাঁচতে ঢাকার বাসিন্দাদের কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে সংবেদনশীল গোষ্ঠীর মানুষ ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। তাদের জন্য বাইরে ব্যায়াম না করার পরামর্শও দেয়া হয়েছে।

বায়ুদূষণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষ। তাদের প্রতি বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা