সংগৃহীত ছবি
বিনোদন

আসছে ভাইজানের নতুন সিনেমা

বিনোদন ডেস: প্রতি বছর ঈদেই বলিউড ভাইজান একটি নতুন সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করেন। ঈদ মানেই যেন এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে সালমানের নতুন সিনেমা। অভিনেতা ২০২৫ সালের ঈদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: ২০২৪ সালের জি সিনে অ্যাওয়ার্ড

মঙ্গলবার (১২ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্টে সালমান তার আসন্ন সিনেমার ঘোষণা দেন। অভিনেতার সঙ্গে এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালাকে দেখা যায়। তাদেরকেই নিয়েই ঈদে নতুন সিনেমা উপহার দিবেন ভাইজান।

সালমান খান লিখেছেন, ‘অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সাথে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা এবং আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ঈদ ২০২৫ মুক্তি পেতে চলেছে।’

আরও পড়ুন: নতুন সিনেমায় কিয়ারা

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা প্রকাশ করেছে, আসন্ন এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার গল্পের হবে। ছবিটির শুটিং ভারত ছাড়াও পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে হবে। এছাড়াও ছবিটির নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। যা সাজিদ নাদিয়াদওয়ালার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে।

চলতি বছরের শুরু থেকেই সিনেমা নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরিই এর শুটিং শুরু করবেন তারা। এরপর আগামী বছর মুক্তি দেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা