সংগৃহীত ছবি
বিনোদন

একই ফ্রেমে নাবিলা ও মিমি

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের তিন প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, আলফা আই ও চরকি গেল বছরের শেষে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন: বিচ্ছেদে কাজে ফোকাস ছিল

সোমবার (১১ মার্চ) সকালে খবরটি নিশ্চিত করেছেন নাবিলাসহ ‘তুফান’ কর্তৃপক্ষ।

এরপরই শুরু হয় সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। নায়কের নাম ঘোষণা হলেও কে থাকছেন শাকিবের বিপরীতে সেটা চমক হিসেবেই রেখে দেওয়া হয়।‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী দীর্ঘদিন পর শাকিবের ছবি দিয়েই পর্দায় ফিরতে চলেছেন।

আরও পড়ুন: ক্রিস্টিনা পিসকোভা মিস ওয়ার্ল্ড-২০২৪

মিমি চক্রবর্তী জানান, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনো কাজে কখনো বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’

নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা