সংগৃহীত ছবি
বিনোদন

২০২৪ সালের জি সিনে অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক: এবার জি সিনে অ্যাওয়ার্ডের আসরে সেরার খেতাব উঠেছে শাহরুখ খান ও রানি মুখার্জীর হাতে এবং সেই সাথে আরও একাধিক তারকার হাতেও উঠেছে পুরস্কার।

আরও পড়ুন: একই ফ্রেমে নাবিলা ও মিমি

প্রসঙ্গত, রোববার (১০ মার্চ ) এ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহরুখ খান থেকে শুরু করে সানি দেওল, আলিয়া ভাট, কিয়ারা আদভানি প্রমুখ নজর কেড়েছেন তাদের সাজ দিয়ে।

গতকাল সোমবার (১১ মার্চ ) কিয়ারা আদভানি রানি মুখার্জীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘সেরা অভিনেত্রীর পুরস্কার পেলাম আমার পছন্দের অভিনেত্রীর সঙ্গে। ধন্যবাদ জি সিনে অ্যাওয়ার্ড আমায় সেরা অভিনেত্রী ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। যারা যারা আমায় ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ।’

আরও পড়ুন: ক্রিস্টিনা পিসকোভা মিস ওয়ার্ল্ড-২০২৪

২০২৩ সালটা শাহরুখ খানের বছর ছিল। একসঙ্গে তিনি তিন তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছিলেন। তার গত বছর মুক্তি পাওয়া ছবি জওয়ান এবারের জি সিনে অ্যাওয়ার্ডে একাধিক খেতাব জয় করেছে। এই ছবিটি সেরা ফিল্ম, সেরা মিউজিক, সেরা ভিএফএক্স, সেরা অ্যাকশন, ইত্যাদি পুরস্কার পেয়েছে।

অন্যদিকে অরিজিৎ সিং ঝুমে জো পাঠান গানটির জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন। আর এই ছবির আরেকটি গানের বেশরম রংয়ের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার নারীর পুরস্কার পেয়েছেন শিল্পা রাও।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা