সংগৃহীত
বিনোদন

চলে গেলেন ঋতুরাজ সিং

বিনোদন ডেস্ক: ভারতীয় জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং আর নেই। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ওপারে পাড়ি জমান তিনি। ৫৯ বছর বয়সী এই অভিনেতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এছাড়াও অগ্ন্যাশয়ের রোগেও ভুগছিলেন তিনি।

আরও পড়ুন : স্যান্ডির বিরুদ্ধে মামলা করলেন রনি

অমিত বহল ঋতুরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। অমিত জানান, ‘ঋতুরাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অগ্ন্যাশয়ের চিকিৎসা শেষে বাড়ি ফিরেই কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

‘অনুপমা’ সিরিয়ালে যশপাল চরিত্রে, ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’ সিরিয়ালে পুরুষোত্তম আজমেরা, ‘দিয়া অউর বাতি হাম’-এ মহেন্দ্র সিংয়ের মতো চরিত্রে অভিনয় ঋতুরাজকে সর্বাধিক পরিচিতি এনে দেয়।

আরও পড়ুন : সুখবর বরুণ-নাতাশার

এছাড়াও ‘বান্দিশ ব্যান্ডিট’, ‘মেড ইন হেভেন’- ওয়েব সিরিজে এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘ইয়ারিয়ান ২’- সিনেমায়ও অভিনয় করেছেন এই তারকা।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা