ছবি: সংগৃহীত
বিনোদন

স্যান্ডির বিরুদ্ধে মামলা করলেন রনি

বিনোদন ডেস্ক: কলকাতার ইউটিউবার স্যান্ডি সাহার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। স্যান্ডির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ করেন রনি।

আরও পড়ুন: সুখবর বরুণ-নাতাশার

এর আগে গত ডিসেম্বরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে স্যান্ডির বিরুদ্ধে শাহবাগ থানায়ও জিডি করেন রনি।

রনি গণমাধ্যমকে জানান, ফেসবুক স্ক্রলিংয়ের এক পর্যায়ে দেখি প্রতি ১০ টি পোস্টের ৮ টি পোস্ট স্যান্ডি সাহা ও বিডি ইমরান নামে একজনকে নিয়ে। দুজন পুরুষের সম্পর্ক নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আলোচনা-সমালোচনা করে বিভিন্ন পোস্ট বানাচ্ছে। সেসব কন্টেন্টে আবার যুক্ত হয়েছে ইমোশনাল মিউজিক। কেউ কেউ লাইভে খুবই অশালীন ভাষায় গালিগালাজ করছে।

আরও পড়ুন: শাড়িতে নজর কাড়লেন দীপিকা

রনি জানান, সেসব রুচি বহির্ভূত মনে হওয়ায় সে চায় না ওসব পোস্ট তার হোমপেইজে আসুক। এসব বিকৃত যৌনাচার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। আমি একজন মুসলিম। ইসলাম কখনো এসব বিকৃত কাজ সমর্থন করে না। এসব কন্টেন্ট আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করছে।

তিনি এসব কন্টেন্ট না বানানোর জন্য আহ্বান জানান। সেই সাথে কন্টেন্ট ক্রিয়েট করার সময় সতর্কতা অবলম্বন করতে কড়া হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, রিয়েলিটি শো ‘এমটিভি রোডিস এক্সট্রিম-এ সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেন স্যান্ডি। তিনি ইউটিউবে কনটেন্ট বানানো, সিনেমা, ওয়েব সিরিজ এবং টিভি নাটকেও কাজ করেন।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা