সংগৃহীত ছবি
বিনোদন

রঙ নিয়ে এমন ট্রল করা আমাকে ভাবায়

বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

আরও পড়ুন: অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’

কিন্তু সম্প্রতি এই অভিনেত্রী আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। মেকাপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ভক্তদের কটাক্ষের শিকার হচ্ছেন মাহি। বিশেষ করে, অভিনেত্রীর গায়ের রং নিয়ে ট্রলে মেতেছেন নেটিজেনরা। নানা আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে সেই ভিডিওকে কেন্দ্র করে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকাপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন মাহি। যেটি মজার ছলে কেউ ধারণ করে ছড়িয়ে দেয় ফেসবুকে। এরপরই গায়ের রং নিয়ে নেতিবাচক আচরণের শিকার হন অভিনেত্রী। গায়ের রং নিয়ে নিন্দুকদের জঘন্য এই আচরণে কষ্ট পেয়েছেন মাহি। ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী বলেছেন, গায়ের রং নিয়ে বৈষম্যমূলক আচরণের কথা।

আরও পড়ুন: গেম চেঞ্জার শাহরুখ ?

মাহি স্ট্যাটাসে লিখেছেন, মাঝেমধ্যেই অভিনেত্রীদের গায়ের রং নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়ত আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়েই চলছি।

আরও পড়ুন: পর্দা নামল ঢাকা চলচ্চিত্র উৎসবের

ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝে মাঝে রঙ নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়। কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শুধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।

সামিরা খান মাহির ওই স্ট্যাটাসে তার শুভাকাঙ্খীরাও অভিনেত্রীর পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একইসঙ্গে যারা খারাপ আচরণ করছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা