ছবি: সংগৃহীত
বিনোদন

পর্দা নামল ঢাকা চলচ্চিত্র উৎসবের 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে। উৎসবের শেষ দিনে সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: আসছে নতুন মুখের ‘‌দেনা পাওনা’

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশসহ বিশ্বের ৭৪ দেশের ২৫০ টির বে‌শি চলচ্চিত্র দেখার আনন্দ দিয়ে এ উৎসব শেষ হয়।

এবারের উৎসবে ‘এশিয়ান ফিল্ম কমপিটিশন’ বিভাগের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে চীনের সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’। মান্দারিন ভাষার সিনেমাটির নির্মাতা হলেন কুইয়াও সিক্সুই। এছাড়া শ্রীলঙ্কান সিনেমা ‘হুইসপেরিং মাউন্টেইনস’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জগথ মনুয়ারা।

মৃণাল সেনকে নিয়ে নির্মীত ‘চালচিত্র এখন’ সিনেমায় অভিনয় করায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত। সিনেমাটির নির্মাতাও তিনি। এছাড়া সেরা অভিনেত্রী হয়েছেন ‘দ্য কর্ড অব লাইফ’র বাদেমা।

আরও পড়ুন: পরিণীতির নতুন সিদ্ধান্ত

অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি এবং স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে অভিজিৎ শ্রীদাসের ‘বিজয়ের পরে’।

‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগে স্পেশাল জুরি মেনশন সিনেমার পুরস্কার পেয়েছে কাজাখস্তানের ‘হ্যাপিনেস’। এটি পরিচালনা করেছেন আসকর ইউবেবায়েব।

স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী হয়েছেন আফরিন খানম। বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত এবং অ্যাঞ্জেলস রেলিস পরিচালিত ‘মাইটি আফরিন- ইন দ্য টাইম অব ফ্লাডস’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন: সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

‘বাংলাদেশ প্যানারোমা পূর্ণ দৈর্ঘ্য’ বিভাগে পুরস্কার জিতেছে পার্থ প্রসাদের ‘সাবিত্রী’। বাংলাদেশ প্যানারোমায় ট্যালেন্ট বিভাগে সেরা স্বল্প দৈর্ঘ্য সিনেমা হিসেবে ফিফরোস্কি পুরস্কার জিতেছে বৈশাখী সমাদ্দারের ‘দ্য উইনিং’।

এ বিভাগে প্রথম রানারআপ হয়েছে শুভাশীষ সিনহার ‘ইনাফি’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে জিয়াউল হক রাজুর ‘অন্তহীন পথে’। এছাড়া ‘শিশুতোষ সিনেমা’ বিভাগে বাদল রহমান পুরস্কার পেয়েছে ভারতীয় নির্মাতা বিপুল শর্মার সিনেমা ‘প্রভাস’।

‘স্পিরিচুয়াল’ বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে রাশিয়ান সিনেমা ‘দেয়ার অ্যান্ড ব্যাক’। সিনেমাটির নির্মাতা ওলেগ আসাদুলিন। ‘সেরা তথ্যচিত্র’ হয়েছে কিউবার ‘কুনানফিনদা: দ্য ল্যান্ড অব ডেথ’। এর নির্মাতা হ্যানসেল লেবা ফানেগো। এ বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে গোলাম রাব্বানী নির্মিত ‘সুরত’।

আরও পড়ুন: অস্কারেও ওপেনহাইমারের জয়জয়কার

‘ওমেন ফিল্ম মেকার্স’ বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ইরানের সিনেমা ‘জাঙ্কস অ্যান্ড ডলস’। সিনেমাটির নির্মাতা মানিজেহ হেকমাত। এ বিভাগে সেরা তথ্যচিত্র হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যান্সি সেভেনডসেনের ‘পাসাং: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট’।

‘হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট’ সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েনং মু-নো। এ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে চৈতালি সমাদ্দারের ‘মুক্তি’।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা