ছবি: সংগৃহীত
বিনোদন

অস্কারেও ওপেনহাইমারের জয়জয়কার

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ২৩ টি শাখায় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে সাহসী আলিয়া

এবার অস্কারের মনোনয়নে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছবির জয়জয়কার। এটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩ টি শাখায় মনোনয়ন পেয়েছে। ছবিটি নির্মিত হয়েছে পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে থেকে এ তালিকা ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’

আল জাজিরা জানিয়েছে, আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৬তম অস্কারের জমকালো আসর। মনোনয়ন প্রাপ্তদের থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে এ দিন পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল।

৯৬তম অস্কারে সেরা সিনেমা ও সেরা অভিনেত্রীসহ ১১ টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭ টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

আরও পড়ুন: অসহায় পরীমণি

এবার সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় জায়গা করে নেওয়া সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহাইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

এতে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহাইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।

আরও পড়ুন: ১৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হুলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) ও এমা স্টোর (পুওর থিংস)।

সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন- জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা