সংগৃহীত ছবি
বিনোদন

মা হওয়ার পরিকল্পনা নিলেন দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকান। তাদের বিয়ের পাঁচ বছর পার হয়েছে কিন্তু দুজনেই সমানতালে কাজ করে চলেছেন।

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান

কিন্তু এবার এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানালেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে দীপিকার ভাষ্য এমন ছিল- ‘আমার কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ আর আমি মনে করি, আমাদের বাচ্চাদেরও একই রকম শিক্ষা দেওয়া উচিত।’

আরও পড়ুন: আসছে জয়ার ‘ভূতপরী’

সাক্ষাৎকারের একপর্যায়ে দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়, তিনি মা হওয়ার পরিকল্পনা করছেন কিনা? এ প্রশ্নের জবাবে স্মিত হাসেন দীপিকা। জানান, ‘অবশ্যই এ পরিকল্পনা রয়েছে। রণবীর ও আমি বাচ্চা খুব ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যখন আমরা আমাদের একসঙ্গে পথচলা শুরু করেছিলাম।’

পর্দা ও পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। ছয় বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাঁচ বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা।

আরও পড়ুন: নতুন বছরে নতুর সিনেমা

২০২৩ সালের শুরুতে শাহরুখের সাথে ‘পাঠান’-এ দেখা যায় দীপিকাকে। এর পর বছরের মধ্যবর্তী সময়ে ‘জওয়ান’-এও খুব অল্প সময়ের অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। শুধু তা-ই নয়, রণবীরের সাথে দূরত্ব এবং বিচ্ছেদের মতো জল্পনাও শোনা যায়। তবে গুজবে পানি ঢালে তাদের একসঙ্গে একে অন্যের সিনেমা দেখতে যাওয়া অথবা ছুটি কাটানোর বিষয়টি। বর্তমানে দীপিকা তার আসন্ন ছবি ‘ফাইটার’-এর প্রচার নিয়েই বেশি ব্যস্ত। এই ছবিতে তাকে হৃতিক রোশনের সাথে বেশ সাহসী অভিনয় করতে দেখা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা