সংগৃহীত
বিনোদন

রায়ান ও’নিল আর নেই

বিনোদন ডেস্ক: হলিউডের খ্যাতিমান অভিনেতা রায়ান ও’নিল আর বেঁচে নেই।

শুক্রবার (৮ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ৮২ বছর হয়েছিল।

আরও পড়ুন: হলিউড ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

বিবিসি’র সংবাদে জানা যায়, রায়ানের মৃত্যুর কারণ সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। তিনি ২০১২ সাল থেকে প্রোস্ট্যাট ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। ২০০১ সালে মরণঘাতী লিউকেমিয়ায় আক্রান্ত হয় এই অভিনেতা।

তার মৃত্যুর এই বিষয়টি ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে প্যাট্রিক। তিনি জানান, ‘আমার বাবা আজ (শুক্রবার) মৃত্যুবরণ করেছেন। ভালোবাসার মানুষজনরা বাবার পাশে থেকে তাকে সমর্থন জুগিয়েছেন।’

আরও পড়ুন: বলিউডে অভিষেক জয়ার

পান রায়ান ও’নিল সত্তরের দশকে ‘লাভ স্টোরি’, ‘পেপার মুন’, ‘হোয়াটস আপ, ডক?’, ‘ব্যারি লিন্ডন’-এর মতো সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি অর্জ ন করেছেন। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’র জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন এ অভিনেতা। এছাড়াও টেলিভিশনেওস্মরণীয় সব কাজ করেছেন রায়ান।

রায়ান ও’নিল ব্যক্তিজীবনে দুবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই ২ সংসারে তার ৪ সন্তান রয়েছে। পান রায়ান ও’নিলকে হারিকে শোকে স্তব্ধ তার ভক্ত ও অনুরাগীরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা