সংগৃহীত
বিনোদন

দীর্ঘ ১৫ বছর পর তিশা

বিনোদন ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শোবিজে তার পথচলার শুরুটা হয় শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’ আসরে প্রতিযোগিতায় প্রথম হয়ে। তখন শিশুশিল্পী হিসেবে তিনি গান করতেন। এরপর অভিনয়-মডেলিংয়েও পদচারণা শুরু অভিনয়ে ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে যায় গান গাওয়া। দীর্ঘ ১৫ বছর পর তিনি আবার গাইলেন।

আরও পড়ুন: ইয়ালিনিকে নায়িকা হওয়ার প্রস্তাব

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নিজ ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিশা। ওই পোস্টেই জানা গেছে, তার কণ্ঠে এসেছে নতুন গান। ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামে গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ ও সুর-সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।

তিশা জানান, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান করা হলেও এখন শুধু অভিনয় করি। সিনেমাটার সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িত, গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে আমাকে সেই সুযোগ দেওয়া হয়।’

সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পেয়েছে। গত ৩০ নভেম্বর রাত ৮টায় স্ট্রিমিং হয়েছে এটি। তিশার কণ্ঠে এ গানটি মূলত এই ফিল্মের টাইটেল সং (শিরোনাম সংগীত)।

আরও পড়ুন: মোশাররফ করিমের ‘মোবারকনামা’

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাটি তিশা-ফারুকীর জন্য অনেকগুলো ‘প্রথম’র সমন্বয়। তিশার ভাষ্যমতে, ‘সন্তান হওয়ার পর এটি আমার (তিশা) প্রথম কাজ “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি”। একজন লেখিকা হিসেবে আমার ১ম লেখা। মেয়ে ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর ১ম অভিনয়। এক কথায় এই ফিল্মে অনেক কিছুই ১ম বার ঘটেছে আমাদের। যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল।’

সিনেমাটিতে ফারুকী-তিশা ছাড়া আরও অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা