ছবি: সংগৃহীত
বিনোদন

সুখবর দিলেন রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন।

আরও পড়ুন: ৫০ কোটির ‘প্রতীক্ষা’ দিলেন শ্বেতাকে

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ ও শুভশ্রী ২ জনেই।

পোস্ট করা ছবিতে তাদের পোশাক ও মুখে আনন্দ দেখেই বোঝা যাচ্ছিল বাড়ির নতুন সদস্যকে আনতে যাচ্ছেন। এ দিন দুপুরে এক্স-এ তারকা পরিচালক রাজ চক্রবর্তী সুখবর দেন, তাদের ঘরজুড়ে এবার কন্যা সন্তান এসেছে।

সেখানে রাজ বলেন, আমাদের বাড়িতে আশীর্বাদ স্বরূপ এসেছে মিষ্টি ভালোবাসা। আমরা প্রচণ্ড আনন্দিত। আমাদের ছোট রাজকুমারীর জন্য শুধুমাত্র ভালোবাসা ও আশীর্বাদ চাই।

আরও পড়ুন: পরমব্রতের স্ত্রী হাসপাতালে

তার এ পোস্টে শুভেচ্ছা জানান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ফলক রশিদ রায় ও দেবলীনা কুমার প্রমুখ। এর আগে গত জুন মাসের ২৭ তারিখ দ্বিতীয় সন্তান আগমনের কথা জানান এ টলিউড দম্পতি।

সন্তান আগমনের সংবাদ দেওয়ার পরও অভিনেত্রীকে একাধিক অনুষ্ঠানে দেখা যায়। এ ঘোষণার সময় ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ের শুটিংয়ে ব্যস্ত ছিলেন শুভশ্রী। সে সময় শোনা গিয়েছিল, পূজার পরই ডেলিভারি হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে রাজ-শুভশ্রীর বিয়ে হয়। বিশাল আয়োজন ও অনুষ্ঠানে ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েন এই পরিচালক ও নায়িকা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা