ভুয়া সংবাদে ক্ষেপেছেন এ্যানি
বিনোদন

ভুয়া সংবাদে ক্ষেপেছেন এ্যানি

বিনোদন ডেস্ক:

ধর্মের কারণে অভিনয় জগতের লাইম লাইট থেকে সরে এসে ইবাদত বন্দেগিতে মনোনিবেশ করেছেন ছোট পর্দার মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী এ্যানি খান।

করোনা মহামারির লকডাউনের মধ্যে অ্যানি নিজেই সোশ্যাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়েছিলেন।

এ্যানি জানান, ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। এখন থেকে একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে জীবন কাটাতে চান। সবসময় পর্দা করে চলতে চান।

কিন্তু সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ করা হয়, মিডিয়া ছাড়া ঘোষণা দিলেও আবারও অভিনয়ে ফিরেছেন এ্যানি খান। সংবাদ মাধ্যমটি তাদের খবরে প্রকাশ করে, অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘চাপাবাজ’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে নাকি অংশ নিয়েছেন এ্যানি। এই নাটকের কয়েকটি পর্বে তিনি ইতোমধ্যে অভিনয় করেছেন।

এই খবরের সূত্র ধরে অভিনেত্রী অ্যানির সঙ্গে যোগাযোগ করলে তিনি চটে যান। বলেন, ‘এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ দেখে আমি রীতিমতো হতবাক। আমার সঙ্গে কথা না বলে এমন একটি ভিত্তিহীন সংবাদ তারা (সংবাদপত্রটি) কীভাবে করেন। তাছাড়া ২০১৬ সাল থেকে আমি ‘চাপাবাজ’ নাটকের কাজ করছি না। তার পরও হঠাৎ এমন বানোয়াট সংবাদ তারা কোথা থেকে পেলেন?’

এ্যানি বলেন, ‘গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছিলাম। চলতি বছরের জানুয়ারি থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর থেকে ঘরবন্দি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম, সেগুলো শিখছি। মিডিয়া আমাকে আর টানছে না। তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর শুনছি, এত আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হারিয়েছি। আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। এতে অনেক কিছুতে বিধি নিষেধ চলে আসছে। দুই মিনিট পরে আমি বাঁচবো কিনা জানি না। মৃত্যুর পরে অনন্তকালের জন্য কী সঞ্চয় করলাম- এসব চিন্তা করে আর মিডিয়াতে ফিরতে চাচ্ছি না।’

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা