করোনায় আক্রান্ত রবার্ট প্যাটিনসন
বিনোদন

করোনায় আক্রান্ত রবার্ট প্যাটিনসন

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হলেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ছয় মাস বন্ধ থাকার পর লন্ডনে ‘দ্য ব্যাটম্যান’ ছবির শুটিং শুরু করেন প্যাটিনসন। শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। এরপর ‘দ্য ব্যাটম্যান’ ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে

এদিকে, ওয়ার্নার ব্রস এক বিবৃতিতে বলেছে , তারা কোনও কর্মীর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করবে না। তবে ব্যাটম্যান প্রোডাকশনের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং নির্দেশিকা অনুসারে কোয়ারেন্টাইনে যাচ্ছেন। তাকে সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছে।

তবে রবার্ট প্যাটিনসনের নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে। যদিও হলিউড রিপোর্টার ও ভ্যানিটি ফেয়ার নিশ্চিত করেছে, ‘দ্য ব্যাটম্যান’ ইউনিটে করোনা পজেটিভ ফলাফল এসেছে একমাত্র প্যাটিনসনের।

তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ওয়ার্নার ব্রোস এবং প্যাটিনসন প্রতিনিধিরা।

এটুকু জানা গেছে, ‘ব্যাটম্যান’ ইউনিটে আসার আগে ‘টোয়াইলাইট’ খ্যাত ৩৪ বছর বয়সী এই তারকার মধ্যে কোনও করোনার উপসর্গ দেখা যায়নি।

ক্রিশ্চিয়ান বেল, বেন অ্যাফ্লেক, মাইকেল কীটন, জর্জ ক্লুনির মতো তারকাদের পর এবার প্রথম ব্যাটম্যান হিসেবে পর্দায় হাজির হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ম্যাট রীভস পরিচালিত সিনেমাটি আগামী বছর জুনে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে অক্টোবরে মুক্তি পাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা