করোনা উপসর্গ পরিচালকের, দীঘির ছবির শুটিং বন্ধ
বিনোদন

করোনা উপসর্গ পরিচালকের, দীঘির ছবির শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক:

স্বাস্থ্যবিধি মেনেই ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করেন নির্মাতা শামীম আহমেদ রনী। পরে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাস্টিং ডিরেক্টর হিসেবে বেশ সরব ছিলেন তিনি। সিনেমাটির শুটিংও টানা চলছিল।

হঠাৎ রনীর ঠান্ডা জ্বর হওয়ায় সিনেমাটির শুটিং ইউনিটের সবাই করোনাভাইরাসের আতঙ্কে ভুগতে থাকেন। পরে প্রযোজক শুটিং বন্ধ করে দেন।

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার শুটিং গত মাসের শেষ সপ্তাহে এফডিসিতে শুরু হয়। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে সিনেমাটির শুটিং বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম খান বলেন, 'টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার টানা শুটিং করার কথা ছিল। হঠাৎ করে কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনী ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হন। এতে শুটিং ইউনিটের সকলের মাঝে প্রভাব পড়ে। আতঙ্ক নিয়ে সিনেমার কাজ করা যায় না। তাই কাজ বন্ধ করে দিয়েছি।

শামীম আহমেদ রনী করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়েছেন। এখনো পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়নি বলেও জানিয়েছেন এই প্রযোজক।

স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খানের মেয়ে পিংকি খান। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান ও দীঘি।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা