সুজানার ফ্যাশন হাউজে তারকা মেলা
বিনোদন

সুজানার ফ্যাশন হাউজে তারকা মেলা

বিনোদন ডেস্ক:

ক্যামেরা আর অ্যাকশনের ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়েছেন লাক্স ফটো-সুন্দরী খেতাবপ্রাপ্ত অভিনেত্রী সুজানা জাফর। সে সময় দুবাই থেকে জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে ধর্মে মন দেবেন।

করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস পর সম্প্রতি দেশে ফিরেছেন সুজানা। দেশে ফিরেই ছয় মাস বন্ধ থাকা ফ্যাশন হাউস প্রিজম সুজানা’স ক্লোসেট সচল করেছেন তিনি।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে প্রিজম সুজানা’স ক্লোসেটে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এ অভিনেত্রী। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ, ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর ও শারমিন লাকি।

শারমিন লাকি সুজানার জন্য শুভাশীষ জানিয়ে বলেন, সুজানার রুচি ও চিন্তা-ভাবনার সঙ্গে আমি পূর্বেই পরিচিত। স্বাভাবিকভাবেই ওর কালেকশন চমৎকার হবে। আমি এসে দেখলাম ঠিক তাই।

সাবিলা নূর বলেন, আমি যে চমৎকার গাউনটি পরে রয়েছি এটা সুজানা আপুরে শো-রুমের। তাই আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি আপুর শো রুমের কালেকশনগুলো চমৎকার। মান ও দাম্যার সমন্বয় রয়েছে।

এসময় সুজানা বলেন, 'পোশাকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। সর্বোচ্চ মানসম্মত পণ্যগুলোয় আমাদের শো রুমে পাওয়া যাবে। আমাদের এখানে সমস্ত আয়োজন এক্সক্লুসিভ। দেশ-বিদেশের নানা ধরনের পোশাক ও অন্যান্য মেয়েদের লাইফস্টাইল সামগ্রী পাওয়া যাচ্ছে।'

সান নিউজ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা