ছবি-সংগৃহীত
বিনোদন

মেয়েদের গায়ে হাত, ক্ষুব্ধ পরীমণি

বিনোদন ডেস্ক: সেলিব্রেটি তারকাদের নিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’।

আরও পড়ুন: ক্রিকেটারকে বিয়ে করছেন পূজা!

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। খেলা চলাকালীন হঠাৎ দ্বন্দ্ব তৈরি হয় খেলার মাঠে। শুধু তাই নয়,তারকাদের মধ্যে মারামারিও হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।

এ ঘটনায় চিত্রনায়ক শরিফুল রাজ ও নির্মাতা মোস্তফা কামাল রাজকে দায়ী করেছেন, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয়সহ অনেকে। তাদের দাবি, রাজের মারধরের শিকার হয়েছেন তারা।

আরও পড়ুন: মিলিয়ে দেওয়ার কি কেউ নেই

অভিনেতা শরীফুল রাজের হট্টগোলের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে তাকে ক্ষুব্ধ মেজাজে। বিষয়টি নিয়ে অনেকে রাজ ও পরীমণিকে নিয়ে সমালোচনা

পরী রাজকে উদ্দেশ্য করে বলেছেন, এই অ্যাগ্রেসিভ চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।

স্ট্যাটাসে স্পষ্ট কথাগুলো শরীফুলকে উদ্দেশ্য করেই লিখেছেন। কারণ এ হাতাহাতির ঘটনায় রাজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। সেখানে এক চিত্রনায়িকা দাবি করেছেন তার গায়ে হাত তুলেছেন রাজ।

রাজ খেলা চলাকালীন সময় মাঠে মাস্ক পরে ছিলেন। পরীমণির স্ট্যাটাসে একজন মন্তব্য করলে, এই নায়িকা জবাবে লিখেছেন, আমি বুঝি না তোমাদের সামনে মেয়েদের গায়ে হাত দেয় কেমনে? গালি গালাজ কীভাবে করে? ধইরা একটা থাপ্পর দেও নাই কেন?

আরও পড়ুন: কলকাতার সিনেমায় অপূর্ব

শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের রানার ফাস্টিজ ২ দলের ম্যাচ চলাকালে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা